• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দোকানে ঢুকে পড়ল দুটি ট্রাক ও একটি ট্রাক্টর

মেহেদী হাসান, ফুলবাড়ী (দিনাজপুর) ।। দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকের চাকা ফেটে ৪টি দোকানে ঢুকে পড়েছে। এসময় ট্রাকের সাথে দুর্ঘটনা এড়াতে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ও একটি ট্রাক্টর সড়কের পাশে দোকানের ভিতরে ঢুকে পড়ে। এ ঘটনায় ট্রাকের চালক ও ট্রাক্টরের হেলপার গুরুতর আহত হয়েছেন। এতে ওই দোকান ৪টি ভেঙ্গে গেছে।
দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের লক্ষীপুর নামক স্থানে বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহত ট্রাক চালক পাবনা জেলার সাথিয়া থানার রুপসী এলাকার মোঃ নাজির আলীর ছেলে হাসু শেখ (৫২) ও ট্রাক্টর হেলপার দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার মহেশপুর গ্রামের মৃত সুবল মুর্মুর ছেলে গোপেল (৫০) গুরুতর আহত হয়েছে। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশ্রাফুল ইসলাম আজকের পত্রিকা কে জানান, ভোরে ঢাকা থেকে সিমেন্ট বোঝাই করা একটি ট্রাক (ঢাকা মেট্রো- ট- ২২-৮৪৭১) দিনাজপুরের দিকে আসছিল। পথিমধ্যে লক্ষীপুর নামকস্থানে ট্রাকের সামনের একটি চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। একই সময় বিপরীত দিক থেকে একটি ট্রাক (বগুড়া-ট-১১-১৭৩০) আলু বোঝাই করে নিয়ে যাচ্ছিল। এসময় দুর্ঘটনা এড়াতে ২টি ট্রাক রাস্তার পাশের পৃথক ৩টি দোকানে ঢুকে পড়ে। একই সময় আলু বোঝাই করা ট্রাকটির পিছন দিক থেকে আসা একটি ট্রাক্টর রাস্তার পাশে আরেকটি দোকানে উল্টে যায়। এসময় ট্রাকের চালক ও ট্রাক্টর হেলপার গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ