• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে সপ্তাহব্যাপী ‘মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী’ মেলা শুরু

সিসি নিউজ ।। নীলফামারীতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ‘মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী’ মেলা। বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকালে শহরের বেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন।
পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মেলা চত্বরে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন। এসময় বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, সিভিল সার্জন জাহাঙ্গীর কবীর, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আজাহারুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন বেগ। সপ্তাহব্যাপী মেলাটি আগামী ২৩ মার্চ সন্ধ্যায় শেষ হবে বলে জানান আয়োজকরা।
মেলায় উন্নয়নের চিত্র নিয়ে অংশগ্রহন করেছে ৪০টি সরকারি বেসরকারি দপ্তর। অনেক দপ্তর সাধারণ মানুষকে সেবা প্রদানের কাজ করছেন ওই মেলায়। জেলা স্বাস্থ্যবিভাগকে দেখা গেছে করোনা প্রতিরোধের টিকা প্রদান ও ডায়াবেটিক পরীক্ষার করতে।
স্টলে দ্বায়িত্বে থাকা জেলা স্বাস্থ্য বিভাগের চিকিৎসা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন,‘ উদ্বোধনী দিনে আমরা ব্যাপক সারা পাচ্ছি। করোনা প্রতিরোধে নিয়মিত টিকাদান কর্মসূচির পাশাপাশি ৭ দিন ব্যাপী এই স্টলে প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা প্রদান করা হবে। এ ছাড়া, এই স্টলের মাধ্যমে বিনামূল্যে রক্তচাপ পরীক্ষা, ডায়াবেটিকস পরীক্ষা এবং স্বাস্থ্য সচেতনতামূলক প্রচার প্রচারণা চালানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ