সিসি নিউজ।। বাংলাদেশ বিজ্ঞান একাডেমি কর্তৃক আয়োজিত অলিম্পিয়াডের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ১৮ মার্চ (শুক্রবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে বিজ্ঞান অলিম্পিয়াডে জুনিয়র গ্রুপে অনুষ্ঠিত পরীক্ষায় অংশগ্রহণ করে মারিয়াম তাবাসসুম সুনামি। সে আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির (এসএসসি পরীক্ষার্থী-২২) ছাত্রী। মারিয়াম তাবাসসুম সুনামি ওই প্রতিষ্ঠান থেকে এ প্রতিযোগিতায় জুনিয়র গ্রুপে অংশ নিয়ে বাংলাদেশের সেরা পাঁচ জনের মধ্যে চতুর্থ স্থান অর্জন করে। সে সাফল্যের জন্য মা ও স্কুলের শিক্ষকমণ্ডলীর অবদান রয়েছে বলে সিসি নিউজকে জানান। ছবিতে কথাসাহিত্যিক ও বিজ্ঞান কল্পকাহিনী লেখক শিক্ষাবিদ অধ্যাপক জাফর ইকবালের সাথে মারিয়াম তাবাসসুম সুনামিকে দেখা যাচ্ছে।