• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চুরি করা ট্রাকের চাপায় নিহত ৩

সিসি নিউজ ডেস্ক ।। হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে চুরি করা ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ৮টার দিকে মাধবপুর পৌরসভার জালালাবাদ গ্যাস ফিল্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় নিহতরা হলেন, উপজেলার আন্দিউরা ইউনিয়নের বারাচান্দুরা গ্রামে নফিল উদ্দিনের ছেলে মফিজুল মিয়া (৩০), আন্দিউরা ইউনিয়নের মুরাদপুর গ্রামের মৃত মালেক মিয়ার ছেলে মাছ ব্যবসায়ী আমসু মিয়া (২৮) এবং ইজিবাইকচালক পূর্ব মাধবপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মো. সামাদ আলী (৪৫)।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল ৭টার দিকে টাঙ্গাইল থেকে একটি ট্রাক (ঢাকা-মেট্রো ট ২০-০৮৪৬) চুরি করে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার সময় উল্লেখিত এলাকায় একটি ব্যাটারিচালিত রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালক সামাদ মিয়া নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে গুরুত্বর আহত দুই যাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের উন্নত চিকিৎসার জন্য সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সিলেট নিয়ে যাওয়ার পথে রাস্তায় আহত দুই যাত্রী মারা যান। পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যান।

মাধবপুর থানার উপপরির্দশক (এসআই) অনিক চন্দ্র দেব বলেন, ট্রাকটি টাঙ্গাইল থেকে চুরি করে নিয়ে আসা হয়েছে বলে জানা গেছে। ট্রাকের মালিক কাগজপত্র নিয়ে থানায় আসতেছেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, এ ঘটনায় অটোরিকশার চালকসহ তিনজন মারা গেছেন। ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ