• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত

সিসি নিউজ ডেস্ক ।। জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় আতিকুর রহমান নামে একজন ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। আজ শনিবার বিকেলে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের এলজিইডি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি জয়পুরহাট সদর উপজেলার বুম্বু ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন।

স্থায়ীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ২টার দিকে জয়পুরহাট সদর উপজেলার বানিয়া পাড়া গ্রামের মাজেদ নামে এক ব্যক্তি বটতলী ব্রিজের ওপর মাইক্রোবাসের সঙ্গে ধাক্কায় আহত হন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দিয়ে পরে মোটরসাইকেল যোগে আতিকুর ও আমিনুর হাসপাতালে খোঁজ খবর নিতে যাচ্ছিলেন। পথে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের এলজিইডি মোড় এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশার সঙ্গে দুর্ঘটনায় ঘটনাস্থলেই আতিকুর মারা যান।

এ সময় তাঁর সঙ্গে থাকা ব্যবসায়ী আমিনুর রহমান গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে, কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন জয়পুরহাট সদর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) অরূপ কুমার। তিনি বলেন, ‘আমরা ঘটনাস্থলে পৌঁছার আগেই লাশ নিয়ে যাওয়া হয়েছে। তবে ঘটনায় কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ