• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শহীদ মিনারের প্রতীকী সূর্য চুরির অভিযোগ

সিসি নিউজ ডেস্ক ।। স্বাধীনতার মাসেই নড়াইলের কালিয়ায় একটি শহীদ মিনার থেকে প্রতীকী লাল সূর্য চুরির অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নড়াগাতি থানা সদর বাজারের শহীদ মিনারে। গত ১৭ মার্চ রাতের ওই ঘটনায় শহীদ মিনাররের মর্যাদা রক্ষা কমিটির আহ্বায়ক উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগটি মঙ্গলবার জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

আহ্বায়ক আব্দুস ছাত্তার বলেন, ১৭ মার্চ গভীর রাতে শহীদ মিনার থেকে প্রতীকী লাল সূর্যটি অজ্ঞাতনামা ব্যক্তিরা চুরি করে নিয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসকের নিকট এ বিষয়ে লিখিত অভিযোগ করেছেন বলেও জানান তিনি।

এদিকে নড়াগাতি বাজার কমিটির সভাপতি মো. রুবেল চৌধুরী শহীদ মিনার থেকে লাল সূর্য চুরির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা দাবি করে বলেছেন, ‘শহীদ মিনারটি অনেক আগেই জরাজীর্ণ হয়ে গেছে। সেখানে বহুদিন যাবৎ লাল সূর্য নেই। নড়াগাতি থানা আওয়ামী লীগ অফিসের সামনে একটি নতুন শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। দলমত-নির্বিশেষে সেখানেই জাতীয় দিবস গুলোতে শ্রদ্ধা জানানো হয়ে থাকে। ব্যক্তি স্বার্থের জন্য মিথ্যা অভিযোগ করা হয়েছে।’

এ বিষয়ে নড়াগাতি থানার ওসি সুকান্ত সাহা বলেছেন, তিনি কোনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম বলেছেন, ‘অভিযোগটি জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।’ উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ