• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

যশোর শিক্ষাবোর্ডে এবার ১ কোটি ২০ লাখ টাকার দুর্নীতি

সিসি নিউজ ডেস্ক ।। যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে বাজারমূল্যের চেয়ে অতিরিক্ত টাকা ব্যয়ে কম্পিউটার ও বিভিন্ন যন্ত্রাংশ কিনে সরকারের আর্থিক ক্ষতি করার অভিযোগে মামলা করেছে দুদক। বোর্ডের সাবেক চেয়ারম্যান মোল্লা আমির হোসেনসহ ১০ জনের নামে এই মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার দুদকের সমিন্বত জেলা কার্যালয় যশোরে মামলাটি দায়ের করেন সংস্থাটির সহকারী পরিচালক মো. মাহফুজ ইকবাল। দুদকের জনসংযোগ কর্মকর্তা আরিফ সাদিক গণমাধ্যমকে বিষয়টি বিষয়টি নিশ্চিত করেন।

মামলার আসামিরা হলেন, সাবেক সচিব ও যশোর শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান ড. মোল্লা আমির হোসেন, সহকারী সচিব (কমন-সার্ভিস) মো. জাহাঙ্গীর আলম, নিরাপত্তা অফিসার মো. মনির হোসেন, উপসহকারী প্রকৌশলী মো. কামাল হোসেন, ক্রীড়া অফিসার আ ফ ম আসাফুদৌলা, অডিট অফিসার মো. আব্দুস সালাম, হিসাব অফিসার মো. মিজানুর রহমান, সহকারী সচিব (কমন সার্ভিস) আশরাফুল ইসলাম, সিস্টেম এনালিস্ট শরিফ সালমা কোহিনুর এবং হিসাব অফিসার মোছা. জাহানারা খাতুন।

মামলার এজাহারে বলা হয়, আসামিরা কম্পিউটার যন্ত্রাংশ ও প্রিন্টার ক্রয় বাবদ বাজারমূল্যের অতিরিক্ত এক কোটি ২০ লাখ ১৪ টাকা ব্যয় করে সরকারের আর্থিক ক্ষতিসাধন করার মাধ্যমে অপরাধ করেন।

ঘটনার বিবরণ থেকে জানা যায়, যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ২০১৬-১৭, ২০১৭-১৮ ও ২০১৮-১৯ অর্থবছরে কম্পিউটার, কম্পিউটার যন্ত্রাংশ ও প্রিন্টার ক্রয় বাবদ মোট ব্যয় করেছে ৩ কোটি ১৬ লাখ ২৮ হাজার ৩৫৬ টাকা।

দুদকের অনুসন্ধান থেকে জানা যায়, ওই কেনাকাটায় বাজারমূল্য যাচাই করে যশোরের গণপূর্ত বিভাগের নিরপেক্ষ প্রকৌশলী বোর্ড কর্তৃক কেনা ওই পণ্যের প্রকৃত বাজারামূল্য নির্ধারণ করা হয় ১ কোটি ৯৬ লাখ ২৮ হাজার ৩৪২ টাকা। অর্থাৎ এই কেনা-কাটায় অতিরিক্ত ১ কোটি ২০ লাখ ১৪ টাকা ব্যয় করা হয়েছে।

সরকারি বিধিবিধান লঙ্ঘন করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে উল্লিখিত তিনটি অর্থবছরে অতিরিক্তি এক কোটি ২০ লাখ ১৪ টাকা ব্যয় করে সরকারে অর্থ-আত্মসাতের অভিযোগে তাদের নামে মামলা করেছে সংস্থাটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ