ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।। বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উন্নিত হওয়ার চুড়ান্ত সুপারিশ পাওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে নীলফামারীর ডিমলায় আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৩ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য আনন্দ র্যালী বের করা হয়। উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ আফতাব উদ্দিন সরকার। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ইবনুল আবেদীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নীরেন্দ্রনাথ রায়,মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা,সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সুধী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীসহ অনেকে।