• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফুলবাড়িতে বিজিবি’র অভিযানে ফেন্সিডিল সহ আটক তিন

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি ।। দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ভারতীয় আমদানী নিষিদ্ধ ২২ বোতল ফেন্সিডিল সহ মোঃ মশারফ হোসেন (৩৬),আসাদুজ্জামান নূর (৩০),মোঃ সবুজ মিয়া (২২) নামে তিন চোরা কারবারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।
উপজেলার উলিপুর সীমান্ত এবং সদর উপজেলার দাইনুর সীমান্তের রথীনাথপুর এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক মোশারফ হোসেন কাজিহাল ইউনিয়নের ভেড়ম এলাকার মৃত ইব্রাহীমের ছেলে,আসাদুজ্জামান নূর সদর উপজেলার মুরাদপুর এলাকার মো. আফতাব উদ্দিন এর ছেলে এবং মোঃ সবুজ মিয়া একই উপজেলার রথীনাথপুর গ্রামের মৃত আফসার আলীর ছেলে।
বিজিবি সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ বৃহস্পতিবার ভোর রাত তিন টায় ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের উলিপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৬ বোতল ফেনিাসডিল সহ মোঃ মশারফ হোসেন (৩৬) কে আটক করে। পরে ভোর ৪ টায় দিনাজপুর সদর উপজেলার দাইনুর সীমান্ত ফাঁড়ির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার নং ৩১৫/৩-এস থেকে ১.৫ কিঃমিঃ দুরে বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে রথীনাথপুর বাজারের পাশ থেকে ৬ বোতল ফেন্সিডিল সহ আসাদুজ্জামান নূর (৩০)ও মোঃ সবুজ মিয়া (২২) নামে ওই দুই চোরা কারবারীকে আটক করে ১টি মোটর সাইকেল, ২টি মোবাইল সিম ও বাংলাদেশি নগদ সাত হাজার ছয়শত বিশ টাকা উদ্ধার সহ তাদের থানায় হস্তান্তর করে বিজিবি।
ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লে: কর্ণেল মো. শরিফুল্লাহ আবেদ জানান,গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী ২৯ বিজিবি অধীনস্থ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মাদক চোরাচালানের সময় তাদের আটক করা হয়েছে। সীমান্ত রক্ষা সহ চোরাচালান রোধে কড়া নজরদারী রাখা হয়েছে,এধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ