• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

মেডিকেল ভর্তি পরীক্ষা পরিদর্শনে ২৫ সদস্যের কমিটি

সিসি নিউজ ডেস্ক ।। ২০২১-২২ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ১ এপ্রিল অনুষ্ঠিত হবে। রাজধানী ঢাকা ও ঢাকার বাইরে ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই ভর্তি অনুষ্ঠিত হবে। এদিকে, এই ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনের জন্য ২৫ সদস্যের কমিটি মনোনয়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের উপসচিব আনজুমান আরা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১ এপ্রিল সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত রাজধানী ঢাকা এবং ঢাকার বাইরে সমগ্র বাংলাদেশে একযোগে ১৯টি কেন্দ্রের অধীনে ৫৭টি ভেন্যুতে ২০২১-২২ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই কেন্দ্রসমূহ তদারকি ও পরিদর্শনের জন্য এ বিভাগের নিম্নবর্ণিত কর্মকর্তাগণের নামের তালিকা নির্দেশক্রমে একইসঙ্গে প্রেরণ করা হলো। বিষয়টি সদয় অবগতির জন্য অধিদপ্তরের স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব, উপসচিব, সিনিয়র সহকারী সচিব ও সিস্টেম এনালিস্টসহ সংশ্লিষ্ট সকল শাখায় পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ