• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুর স্টেশন মাস্টারের সাথে নির্মাণ শ্রমিকদের হাতাহাতি

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে সহকারি রেলওয়ের স্টেশন মাস্টারের সাথে নির্মাণ শ্রমিকদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে শ্রমিক সরদার মো: মতি ও সহকারী স্টেশনমাস্টার ময়নুল ইসলাম মারাত্বকভাবে আহত হয়েছেন । বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় ট্রেন চলাচল ও নির্মাণকাজ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রেলওয়ে শ্রমিকলীগ নেতা মোখছেদুল মোমিনের মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সৈয়দপুর রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ চলছে। এ দিন স্টেশনমাস্টারের রুমের সামনের অংশে ঢালাইয়ের কাজ করা হয়। কাঁচা অবস্থায় ঢালাইয়ের ওপর দিয়ে ট্রেনের সময়-সূচী জানতে দুইজন যাত্রী মাস্টারের রুমে যান। ঢালাই কাজ নস্ট হয়ে যাওয়ায় তার রুমে যাত্রীদের যেতে নিষেধ করতে বলেন শ্রমিক সরদার মো: মতি। এর উত্তরে স্টেশন মাস্টার শ্রমিক সরদার মতিকে ঢালাই এলাকা ঘিরে দিতে বলেন। কেননা যাত্রীরা আসবেই।

এ কথার পরিপ্রেক্ষিতে শ্রমিক সরদার মতি স্টেশনমাস্টারকে রুমের ভিতরে রেখে বাইরে সিটকিনি লাগিয়ে দেন। স্টেশনমাস্টার ময়নুল ক্ষিপ্ত হয়ে শ্রমিক সরদার মতির ওপর চড়াও হন। এতে অন্য শ্রমিকরাও এগিয়ে আসলে শ্রমিকদের সাথে তাঁর হাতাহাতি শুরু হয়। যাত্রী ও রেলওয়ের অন্যান্য শ্রমিকরা উভয়পক্ষকে ছাড়িয়ে নেন। এ ঘটনায় ঢাকা থেকে আসা আন্ত:নগর নীলসাগর এক্সপ্রেস চলাচল সাময়িকভাবে ও সংস্কার বন্ধ থাকে।

খবর পেয়ে সেখানে ছুটে আসেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন, পার্বতীপুর ও সৈয়দপুরের দায়িত্বে থাকা স্টেশন মাস্টার এসএম শওকত আলীসহ রেলওয়ের অন্যান্য কর্মকর্তারা। উপজেলা চেয়ারম্যান উভয়পক্ষকে নিয়ে বৈঠক করে পরিস্থিতি শান্ত করেন।

ঘটনার সত্যাতা নিশ্চিত করে স্টেশন মাস্টার এসএম শওকত আলী জানান, এটি অনাকাঙ্খিত ঘটনা। তবে এভাবে স্টেসনমাস্টারের রুম বন্ধ করা ঠিক হয়নি নির্মাণ শ্রমিদের।

সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন বলেন, উভয়পক্ষের ভুল বোঝাবুঝিতে এ ঘটনা ঘটেছে। বৈঠকের মাধ্যমে বিষয়টির সমাধান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ