• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকায় সন্ত্রাসীর গুলিতে আ. লীগ নেতাসহ রিক্সার যাত্রী নিহত

সিসি নিউজ ডেস্ক।।  রাজধানীর শাহজাহানপুর সন্ত্রাসীদের গুলিতে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু মারা গেছেন। একই ঘটনায় রাজধানীর বদরুন্নেছা কলেজের শিক্ষার্থী সামিয়া আফরিন প্রীতি নামে এক রিকশা আরোহীও মারা গেছেন।বৃ

বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এএসআই) আব্দুল খান দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এএসআই জানান, গুলিতে এক নারীসহ দুজন মারা গেছেন। ঘটনার সময় নিহত নারী রিকশায় ছিলেন। এই ঘটনায় আহত হয়েছেন টিপুর গাড়ির চালক মনির হোসেন মুন্না। গুলিবিদ্ধ অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ১১টার দিকে তাঁদের মৃত ঘোষণা করেন।

নিহত টিপুর স্ত্রী ফারহানা আক্তার ডলি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংরক্ষিত নারী কাউন্সিলর এবং মহিলা আওয়ামী লীগের নেত্রী। তিনি যুবলীগ নেতা রিয়াজুল হক খান মিল্কি হত্যা মামলায় অভিযুক্ত ছিলেন। পরে মামলা থেকে অব্যাহতি পান।

মুন্না হাসপাতালে সাংবাদিকদের জানান, মতিঝিলের এজিবি কলোনি থেকে তার মালিক টিপুকে শাহজানপুরের বাগিচা এলাকার বাসায় যাচ্ছিলেন। আমতলা মসজিদ এলাকায় পৌঁছার পরে যানজটে গাড়ি দাঁড়িয়ে ছিল। এ সময় মুখোশ পরা এক ব্যক্তি তাঁদের গাড়িকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে। পরে হাসপাতালে টিপু মারা যান। গাড়িচালক মুন্না গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছে।

এদিকে নিহত সামিয়া আফরান প্রীতির বান্ধবী সুমাইয়া জানান, ঘটনার সময় তারা শাজাহানপুর আমতলা এলাকায় রিকশায় ছিলেন। তখন হঠাৎ কোথা থেকে গুলি এসে প্রীতির গায়ে লাগে। পরে তিনি হাসপাতালে মারা যান।

এ বিষয়ে ডিএমপির মতিঝিল বিভাগের পুলিশের উপকমিশনার (ডিসি) আবদুল আহাদ বলেন, গাড়িটি যানজটে পড়েছিল বলে জানা গেছে। রাস্তার বিপরীত দিকে থেকে মোটরসাইকেলে আসা অজ্ঞাত পরিচয় দুর্বৃত্ত টিপুর গাড়ির জানালা দিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পরে তারা পালিয়ে যায়। পুলিশ এরই মধ্যে তদন্ত শুরু করেছে। এ ঘটনার সঙ্গে কারা জড়িত খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ