• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

রায়পুরায় পিকআপ-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৪

সিসি নিউজ ডেস্ক ।। নরসিংদীর রায়পুরায় পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহতরা সকলেই অটোরিকশায় ছিলেন।

আজ শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ৭টায় উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের রায়পুরা-নরসিংদী আঞ্চলিক মহাসড়কে সজল ভূঁইয়া এলপিজি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-সিএনজিচালক উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের অহিদ মিয়ার ছেলে আইন উদ্দিন (৪০), এসএসসি শিক্ষার্থী একই গ্রামের কাইউম উদ্দিন শাকিল (১৮), মির্জানগর ইউনিয়নের বাহেরচর গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে আব্দুর রুপ মিয়া(৬০), আমিরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ মির্জানগর এলাকার জালাল উদ্দীনের ছেলে মনির হোসেন (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সজল ভূঁইয়া এলপিজি ফিলিং স্টেশনের সামনে রায়পুরা-নরসিংদী আঞ্চলিক মহাসড়কে নরসিংদীগামী পিকআপভ্যান বিপরীত দিক থেকে আসা রায়পুরাগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় অটোরিকশায় থাকা চারজনই নিহত হন।

রায়পুরা থানার উপপরিদর্শক মুকদ্দম জানান,সকালে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় চারজন নিহত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ