• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আক্কেলপুরে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি ।। রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আক্কেলপুর উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার আয়োজন করা হয়েছে । বৃহস্পতিবার সকালে আক্কেলপুর উপজেলা পৌর মেয়র শহিদুল আলম চৌধুরী এই মেলার শুভ উদ্বোধন করেন।
আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার এস.এম. হাবিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো: ইমরান হোসেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মৌসুমী হক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মেলায় মোট ১৩টি স্টলে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করে প্রদর্শন করেছে কৃষির প্রযুক্তি, বালাই দমনে কার্যকর কিছু বালাইনাশক, নিরাপদ ফসল উৎপাদন কৌশল, জৈব সার ব্যবস্থাপনা ইত্যাদি।
মেলায় কৃষি বিষয়ে যাবতীয় তথ্য ও প্রযুক্তিসেবা পাওয়া যাচ্ছে। মেলায় কম্বাইন হারভেস্টার, রিপার, রাইস ট্রান্সপ্লান্টার, গার্ডেন টিলার, ফুট পাম্প মেশিন। এ সব কিছু যন্ত্রের মাধ্যমে ধান রোপণ বপন থেকে শুরু করে ধান কাটা, মাড়াইসহ সব ধরনের সুবিধা পাওয়া যাবে। মেশিনগুলো সরকারি ভর্তুকি মূলে পাওয়া যাচ্ছে।
এ  বিষয়ে উপজেলা কৃষি অফিসার মো: ইমরান হোসেন বলেন, সরকারের প্রচলিত ভর্তুকি কার্যক্রমের মাধ্যমে ৫০ শতাংশ ভর্তুকি মূল্যে ভর্তুকির আওতায় কৃষি যন্ত্র পাওয়া যাবে। কৃষির শ্রমিক সংকট মোকাবিলায় কম্বাইন হারভেস্টর গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে বলে তিনি উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ