• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফুলবাড়ীতে স্ত্রী হত্যার দায়ে স্বামী আটক

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি।। দীর্ঘ ২০ বছর পলাতক থাকার পর দিনাজপুরের ফুলবাড়ীতে স্ত্রী হত্যার দায়ে হত্য মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী স্বামী মো.আনোয়ার হোসেন কে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে তাকে ফুলবাড়ী থানায় নিয়ে আসা হয়। এর আগে বুধবার  ঢাকার ভাটরা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. আনোয়ার হোসেন (৫৫)ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর ফকিরপাড়া গ্রামের জসিম উদ্দীনের ছেলে। হত্যার স্বীকার স্ত্রী আলতাফুন নেছা (২৫) মাদিলাহাট এলাকার আফছার উদ্দিনের মেয়ে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশ্রাফুল ইসলাম জানান, ২০০০ সালে ১০জানুয়ারী ফুলবাড়ী উপজেলার উত্তর সুজাপুর গ্রামের একটি ভাড়া বাড়ীতে পারিবারিক কলোহের জেরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত আলতাফুন নেছা’র বাবা মো.আফছার উদ্দিন বাদী হয়ে সেই সময় থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই হত্যাকান্ডের মামলার রায়ে স্বামী আনোয়ার হোসেনকে যাবজ্জীবন সাজা প্রদান করেন বিজ্ঞ আদালত। ঘটনার পর থেকে প্রায় দীর্ঘ ২০ বছর ধরে স্বামী আনোয়ার হোসেন পলাতক ছিল। অবশেষে অনুসন্ধান চালিয়ে ঢাকার ভাটরা থানা পুলিশের সহায়তায় ফুলবাড়ী থানা পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। বৃহস্পতিবার রাতে তাকে ফুলবাড়ীতে আনা হয়। এবং শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ