• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চাকরি হারানোর শঙ্কায় মৎস্য অধিদপ্তরের ৫১২ কর্মচারী

সিসি নিউজ ডেস্ক ।। চাকরি রক্ষায় মৎস্য অধিদপ্তরের ‘ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ (দ্বিতীয় পর্যায়)’ প্রকল্পের ৫১২ কর্মাচারী রাজধানীতে মানববন্ধন করেছেন। আজ রবিবার মৎস্য ভবনের সামনে চাকরি রাজস্বকরণের দাবিতে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালকের হাতে স্মারকলিপি তুলে দেন ইউনিয়ন প্রকল্পের কর্মচারী কল্যাণ পরিষদের নেতারা।

সারা দেশে থেকে আসা কর্মীরা বলেন, তারা ‘ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ (দ্বিতীয় পর্যায়)’ শীর্ষক প্রকল্পের রাজস্ব বাজেটের আওতায় সরাসরি নিয়োগ পেয়েছেন।

৫০০ জন ক্ষেত্র সহকারী ও অন্যান্য পদে ১২ জনসহ মোট ৫১২ জনবল ২০১৫-১৬ অর্থবছর থেকে সাত বছর ধরে দায়িত্ব পালন করছে। প্রকল্পের মেয়াদ আগামী ৩০ জুন শেষ হচ্ছে। ফলে মৎস্য উৎপাদনের ধারাবাহিকতা ব্যাহত হবে। বেকার হবে দক্ষ জনবল।

সংগঠনের সভাপতি মো. সাইদুর রহমানের সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি সাইদুর রহমান, কোষাধ্যক্ষ সুমন হোসেন, ময়মনসিংহ বিভাগীয় সভাপতি সাহিদা আরবি, ঢাকা বিভাগীয় সভাপতি রাকিবুজ্জামান, খুলনা বিভাগী প্রতিনিধি শামীম রেজা প্রমুখ।

সাইদুর রহমান বলেন, ইতিমধ্যে ৫১২টি পদ অন্তর্ভুক্ত করে রাজস্ব খাতে স্থানান্তরের জন্য মন্ত্রণালয়ের নির্দেশ থাকলেও তা কার্যকর হচ্ছে না। দীর্ঘ সাত বছর চাকরির পর এখন চাকরিচ্যুত হলে মাঝ বয়সে নতুন করে চাকরিতে প্রবেশের সুযোগ থাকবে না। চাকরি স্থায়ীভাবে জাতীয়করণের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি। আগামী মাসের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচিরও ঘোষণা দেন তিনি। উৎস: কালেরকন্ঠ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ