• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বাউবির এইচএসসি-২০২১ এর ফল প্রকাশ, পাশের হার ৭০%

সিসি নিউজ ডেস্ক।। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে অনুষ্ঠিত ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ১ম ও ২য় বর্ষের বিষয়ভিত্তিক ফলাফলসহ চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। আজ সোমবার বিকেলে এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মেজবাহ উদ্দিন তুহিন। ফলাফলে পাশের হার ৭০ দশমিক ৭১।

বিশ্ববিদ্যালয়ের পরিচালক বলেন, বাউবির এইচএসসি-২০২১ ব্যাচে নিবন্ধিত শিক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৩৬ হাজার ৮৮৪ জন। পরীক্ষায় ১ম ও ২য় বর্ষের ১ লাখ ৬ হাজার ৬৫৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করে ৪২ হাজার ৩৬৮ জন। উত্তীর্ণ হয় ২৯ হাজার ৯৬০ জন শিক্ষার্থী।

পরিচালক আরও বলেন, উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ‘এ প্লাস’ গ্রেড পেয়েছে ২৫২ জন, ‘এ’ গ্রেড পেয়েছে ৬ হাজার ৬৮৯ জন, ‘এ মাইনাস’ গ্রেড পেয়েছে ১১ হাজার ৯৩৫ জন, ‘বি’ গ্রেড পেয়েছে ৭ হাজার ৯৫২ জন, ‘সি’ গ্রেড পেয়েছে ২ হাজার ৯১০ জন এবং ‘ডি’ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে ২২২ জন।

উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১৭ হাজার ২১৮ জন ছাত্র এবং ১২ হাজার ৭৪২ জন ছাত্রী রয়েছে।

বিস্তারিত www.bou.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ