• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ফ্যানে স্বামীর, বিছানায় স্ত্রীর লাশ

সিসি নিউজ ডেস্ক ।। সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসা থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে দুজনই আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার একটি বাড়ি থেকে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে তাঁদের লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় মৃত স্বামীর নাম সাইদুল মন্ডল (৩০)। তিনি নওগার মান্ডা থানার চক কেশব মন্ডলপাড়া এলাকার সামাদ মন্ডলের ছেলে এবং সৌদিপ্রবাসী। চলতি মাসের ৩ তারিখে দেশে ফিরেছেন তিনি। তাঁর স্ত্রী মৃত শাহনাজ পারভিন ববি (২৩) একই থানার মানিহরপুর এলাকার মাজেদ প্রামানিকের মেয়ে। তিনি আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।

পুলিশ জানায়, প্রতিবেশীরা সকাল থেকে নিহতদের সাড়া না পেয়ে তাঁদের কক্ষে প্রবেশ করলে ভেতরে মরদেহ দেখতে পান। পরে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। কক্ষের ভেতরে বিছানার ওপর স্ত্রী শাহনাজ ববির মরদেহ পড়ে ছিল। প্রাথমিক ধারণা করা হচ্ছে বিষপানে তাঁর মৃত্যু হয়েছে। অন্যদিকে সিলিং ফ্যানের সঙ্গে স্বামী সাইদুল মন্ডলের মরদেহ ঝুলে ছিল।

এ বিষয়ে আশুলিয়া থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) কাজি নাসের বলেন, প্রাথমিক ধারণা পারিবারিক কলহের জেরে তাঁরা আত্মহত্যা করেছেন। তবে কেন ও কীভাবে তাঁরা মারা গেলেন তা ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরবর্তীতে তদন্ত সাপেক্ষে জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ