• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডিমলায় বাজার ব্যবস্থাপনা সম্পর্কিত কর্মশালা

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।। স্বাস্থ্যবিধি মেনে চলি, করোনাকে জয় করি এই শ্লোগানকে সামনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত অবকাঠামোগত দক্ষতা উন্নয়ন ও তথ্যের মাধ্যমে ঝুকিপূর্ণ জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি (প্রভাতী) প্রকল্পের আওতায় বাজার ব্যবহাকারী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের জন্য বাজার উন্নয়ন এবং বাজার ব্যবস্থাপনা সম্পর্কিত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে বাজার ব্যবস্থাপনা কমিটি সদস্য, বনিক সমিতির সদস্য, স্থায়ী ব্যবসায়ীরা, অস্থায়ী ব্যবসায়ীরা, মহিলা ব্যবসায়ীরা, খগাখড়িবাড়ী ইউপি সদস্য/সদস্যা, গ্রাম পুলিশ ও গণমান্য ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন। মঙ্গলবার (২৯-মার্চ) সারাদিন ব্যাপী উপজেলা প্রকৌশলী কার্যালয়ের আয়োজন উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকৌশলী শফিউল ইসলাম এর সভাপতিত্বে বাজার উন্নয়ন সম্পর্কিত গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা মূলক বক্তব্য দিয়ে দিনব্যাপী কর্মশালার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন। এতে স্বাগত বক্তব্য দেন, খগাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান ও টুনিরহাট বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ রবিউল ইসলাম লিথন। ডিমলা উপজেলার লাইভলিহুড অফিসার মোঃ মেহেদী ফাহ্দ বিন আজাদ (সবুজ) এলজিইডি এঁর সার্বিক তত্ত্বাবধানে পরিচালনা ও সঞ্চালনায় কর্মশালায় প্রধান আতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নীলফামারী জেলার নির্বাহী প্রকৌশলী সুজন কুমার কর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রভাতী প্রকল্প এলজিইডি সদর দপ্তর ঢাকা’র মার্কেট ডিজাইন এন্ড প্লানার মোঃ মাকসুদুর রহমান, নীলফামারী জেলা এলজিইডি’র প্রভাতী প্রকল্পের মার্কেট সুপারভিশন লাইভলিহুড অফিসার মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ