• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পুকুর থেকে কুমির উদ্ধার

সিসি নিউজ ডেস্ক ।। বাগেরহাটের রামপালে একটি পুকুর থেকে কুমির উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে রামপাল উপজেলার শ্রীরম্ভা এলাকার ইস্রাফিল গাজীর বাড়ির পুকুর থেকে জাল টেনে কুমিরটিকে উদ্ধার করেছেন স্থানীয়রা।

খবর পেয়ে কুমিরটি উদ্ধার করে পশুর নদীতে ছেড়ে দিয়েছেন বন কর্মকর্তারা

আশিকুজ্জামান বলেন, সোমবার বিকেল থেকে স্থানীয় এক ব্যক্তির ৬টি হাঁস খুজে পাচ্ছিল না। সকাল বেলা ইস্রাফিল গাজীর পুকুরে হাঁসের পাখনা ভাসতে দেখে সন্দেহ হয়। পরবর্তীতে জাল টেনে কুমিরটি ধরা হয়।

তিনি আরও বলেন, এই পুকুরটির সাথে ভ্যাকটমারি খালের শাখা কৌচুর খালের সরাসরি সংযোগ রয়েছে। এসব খালে সরাসরি পশুর নদীর পানি প্রবেশ করে। ধারণা করা হচ্ছে পশুর নদী থেকে জোয়ারের সময় কুমিরটি এই খালে প্রবেশ করেছে। পরবর্তীতে কুমিরটি পুকুরে আশ্রয় নিয়েছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের করমজল বন্য প্রাণি প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কুমিরটিকে উদ্ধারের জন্য আমরা ঘটনাস্থলে যাই। স্থানীয়দের সহায়তায় কুমিরটি উদ্ধার করে দুপুরে কুমিরটিকে সুন্দরবন সংলগ্ন পশুর নদীতে অবমুক্ত করা হয়।

এর আগে ১১ মার্চ রামপাল উপজেলার বগুরা খালে মাছ ধরার সময় জেলেদের জালে একটি কুমির আটকা পরে। পরবর্তীতে কুমিরটিকে সুন্দরবনের করমজল সংলগ্ন খালে অবমুক্ত করা হয়। উৎস: সমকাল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ