• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নদীতে বাবা-মেয়ের লাশ

সিসি নিউজ ডেস্ক ।। জামালপুরের সরিষাবাড়িতে নিখোঁজের দুদিন পর বাবা ও মেয়ের লাশ পাওয়া গেছে নদীতে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার ভাটারা ইউনিয়নের কৃঞ্চপুর গ্রামের ঝিনাই নদী থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, উপজেলার কামরাবাদ ইউনিয়নের বীর বইশি গ্রামের আব্দুল আজিজ (৩৫) ও তার মেয়ে জান্নাত (৫)।

সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। আটকরা হলেন, নিহতদের আত্মীয় পীর মাহমুদ, মর্জিনা বেগম, কাকুলী বেগম ও সোমা বেগম।

নিহতের ছোট ভাই আজিজুল হক জানান, এক মাস আগে তার ভাই সৌদি প্রবাসী আজিজ ছুটি নিয়ে বাড়িতে আসেন। পারিবারিক বিরোধের জেরে তাদের বড় ভাই আজাহারের সঙ্গে তাদের বিরোধ চলে আসছে। এ নিয়ে মামলাও হয়েছে।

এরই মধ্যে গত ২৯ মার্চ মঙ্গলবার রাতে দেশীয় অস্ত্র নিয়ে আজাহার ও তার লোকজন আজিজের বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়ির সবাই পালিয়ে গেলেও আজিজ ও তার মেয়ে নদী পার হতে পারেনি। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তারা।

নিহতের স্ত্রী রোকেয়া বলেন, ‘আমার স্বামী ও সন্তান নিখোঁজের পর থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। অনেক খোঁজাখুঁজির পর আজ (বৃহস্পতিবার) সকালে নদীতে তাদের লাশ পাওয়া গেছে।’

পুলিশ জানায়, প্রাথমিক সুরতহালে নিহতদের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ দুটি জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ