• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

নীলসাগর ক্যাডেট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

সিসি নিউজ ।। নীলসাগর ক্যাডেট একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে নীলসাগর ক্যাডেট একাডেমি প্রাঙ্গনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি নীলফামারী পৌরসভা মেয়রদেওয়ান কামাল আহমেদ।
নীলসাগর ক্যাডেট একাডেমির পরিচালনা পর্ষদের সভাপতি ও নীলফামারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো. আফজালুল হক নান্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, নীলফামারী সরকারি কলেজর সাবেক অধ্যক্ষ মো. মোশাররফ হোসেন, নীলসাগর ক্যাডেট একাডেমির উপদেষ্টা দেবীগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আনিসুজ্জামান মানিক, নীলসাগর ক্যাডেট একাডেমির পরিচালনা পর্ষদের সদস্য মোস্তাফিজুর রহমান মুকুল।
অনুষ্ঠান সঞ্চালনা করেন নীলসাগর ক্যাডেট একাডেমির উপাধ্যক্ষ আব্দুল হালিম। তিনি জানান, মোট ২৩টি ইভেন্টে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। সব শেষে সেখানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ