• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কিশোরগঞ্জে অগ্নিকান্ডে পুড়েছে ১৬ পরিবারের ২৮ ঘর

সিসি নিউজ ।। নীলফামারীর কিশোরগঞ্জে অগ্নিকান্ডে ১৬টি পরিবারের ২৮টি ঘর পুড়ে ছাই হয়েছে। এসময় অগ্নিদগ্ধ হয়ে চারটি গরু, দুইটি ছাগলের মৃত্যু হয়েছে।
বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর তেলিপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে বলে জানান ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য মাজেদুল ইসলাম।
স্থানীয়দের বরাদ দিয়ে ইউপি সদস্য মাজেদুল জানান, বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে গ্রামের লতিবর রহমানের বাড়ির একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন চারিদেকে ছড়িয়ে পড়লে লতিবরসহ আশপাশের ১৬টি পরিবারের ২৮টি ঘরসহ ঘরে থাকা অন্যান্য মালামাল পুড়ে যায়। এসময় অগ্নিদগ্ধ হয়ে মারা যায় চারটি গরু, দুইটি ছাগল। খবর পেয়ে কিশোরগঞ্জ দমকল বাহিনীর একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরো বলেন, আগ্নিকান্ডে সর্বস্ব পুড়ে যাওয়ায় পরিবারগুলো অসহায় হয়ে পড়েছে।
নীলফামারীর কিশোরগঞ্জ দমকল বাহিনীর কর্মকর্তা রাশেদুল হক জানান, খবর পাওয়ার সঙ্গে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাতা এখনও জানা সম্ভব হয়নি, তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সটসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে। কি পরিমানের ক্ষয়ক্ষতি হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ক্ষয়ক্ষতি নিরূপনের কাজ চলমান রয়েছে।
কিশোরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম বারি পাইলট বলেন, ‘তাৎক্ষণিকভাবে পরিবারগুলোর মাঝে শুকনা খাবার ও কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে আমিসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর আলম ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শণ করেছি। ইউপি চেয়ারম্যানসহ ওই ওয়ার্ডের সদস্যকে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরী করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কাছে জমা দিতে বলা হয়েছে। তালিকা জমা হলে দ্রুত পরিবারগুলোকে পুর্ণবাসনের ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ