সিসি নিউজ ।। নীলফামারীর ডিমলায় তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদ ৬ দফা বাস্তাবায়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি কর্মসূচি পালন করেছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের রাজারহাট উপজেলা আহবায়ক কমিটির আয়োজনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় সদস্য অধ্যাপক নুর মোহাম্মদ খানসহ বক্তারা অবিলম্বে ৬ দফা বাস্তবায়নের দাবি জানান।
এ সময় বক্তব্য রাখেন তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় সদস্য অধ্যাপক নূর মোহাম্মদ খাঁন, বাবু তপন কুমার রায়, রুহুল আলম মাস্টার, ওবায়দুর রহমান সরকার, বাবু কানু চন্দর রায় সহ স্হানীয় নেতৃবৃন্দ। সোহেল হোসেন এর সঞ্চালনায় অনুস্ঠান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যেমে প্রর্ধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তরা বলেন, তিস্তা ভাঙনের হাত থেকে রক্ষা করার জন্য স্থায়ীভাবে বিজ্ঞানসম্মতভাবে তিস্তা নদী খনন, দুই তীর সংরক্ষণসহ তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি অভিন্ন নদী হিসেবে ভারতের সঙ্গে ন্যায্য হিস্যার ভিত্তিতে তিস্তা চুক্তি সম্পন্ন, তিস্তা নদীতে সারাবছর পানির প্রবাহ ঠিক রাখতে জলধারা নির্মাণ করতে হবে। সেইসাথে ভূমিদস্যুদের হাত থেকে অবৈধভাবে দখলকৃত তিস্তাসহ তিস্তার শাখা-প্রশাখা দখল মুক্ত করতে হবে। নদীর বুকে ও তীরে গড়ে ওঠা সমস্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং নদী থেকে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেইসাথে মহাপরিকল্পনা বাস্তবায়নে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও প্রস্তাবিত প্রকল এলাকায় অগ্রাধিকারের ভিত্তিতে তিস্তা পাড়ের মানুষের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রেরণ করা হয়।