• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চাকরিতে বধির প্রতিবন্ধী অন্তর্ভুক্তকরণের দাবীতে সৈয়দপুরে মানববন্ধন

সিসি নিউজ ।। সরকারি-বেসরকারি চাকরিতে বধির প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তকরণসহ বিভিন্ন দাবিতে নীলফামারীর সৈয়দপুরে মানববন্ধন করেছে বধির কল্যাণ সংস্থা। শুক্রবার (১ এপ্রিল) সকাল ১১ টায় প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে প্রায় অর্ধশত মূক, বধির ও শ্রবণপ্রতিবন্ধীরা অংশ নেয়।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটি ফর দ্যা চেঞ্জ এন্ড এ্যাডভোকেসি নেক্সাস’র কেন্দ্রীয় কমিটির সদস্য সনজিত কুমার মাঝী। বধির সংঘের সভাপতি ওয়াদুদ রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, শ্রবণ ও বাক প্রতিবন্ধী সংস্থার উপদেষ্টা দুলাল হোসেন। উপস্থিত ছিলেন সংস্থার কোষাধ্যক্ষ সফিকুল হক বাবুসহ অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিবন্ধীদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। করোনাকালীন দূর্যোগ তাদেরকে আরও বেশী অসহায় করে তুলেছে। সরকারের সামাজিক নিরাপত্তা কৌশলপত্রে ২০০০ সালের মধ্যে প্রতিবন্ধী ভাতা ১ হাজার ৫শ’ টাকায় হওয়ার কথা থাকলেও তা মাত্র ৭৫০ টাকায় আটকে আছে। আজও প্রণীত হয়নি সরকারী কর্মসংস্থানে অন্তর্ভুক্ত হওয়ার বিশেষ নীতিমালা। দীর্ঘ দিন শিক্ষাঙ্গন বন্ধ থাকা, চাকরির বাজারে প্রতিবন্ধী মানুষের সুযোগ আরও কমে যাওয়া, মূদ্রস্ফীতি, দ্রব্যমূল্য বৃদ্ধি ইত্যাদি বিবেচনায় বাজেটে সরকারী বরাদ্দ নিশ্চিতের করতে এই মানববন্ধন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ