• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিরামপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি ।। ‘এমন বিশ্ব গড়ি, অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির প্রতিভা বিকশিত করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে ১৫তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২২ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার সকাল সাড়ে ১০টায় সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে র‍্যালী ও র‍্যালী পরবর্তী উপজেলা পরিষদের অডিটোরিয়ামে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সহকারী কমিশনার (ভূমি) মুহসিয়া তাবাসসুমের সভাপতিত্বে, আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু।

আলোচনা সভায় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলার ভাইস-চেয়ারম্যান যথাক্রম উম্মে কুলসুম (বানু), মেসবাউল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলাম, সরকারি কলেজের উপাধ্যক্ষ অদৈত্য ঘোষ (অপু), প্যানেল মেয়র আবুল
কালাম (বকুল), এনজিও ফোরামের সাধারন সম্পাদক এনামুল হক প্রমুখ।

এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, প্রতিবন্ধি ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ, সমাজসেবা কার্যালয়ের সকল কর্মকর্তা কর্মচারীগণসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, প্রতিবন্ধীরা আমাদের সমাজের বোঝা নয়, তারা আমাদের সম্পদ ও অহংকার। তাদের অবহেলা নয় বরং সহায়তা করতে হবে। অটিজম ও প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সমাজের ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করতে হবে। অটিজম বিষয়ে এবং প্রতিবন্ধীদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং পরিবার ও সমাজের দৃষ্টিভঙ্গী বদলাতে হবে।

বক্তারা আরও বলেন, একটি বৈষম্যহীন একীভূত সমাজ তৈরির লক্ষে উন্নয়নের মূলস্রোতধারায় সকলকে সম্পৃক্তকরণের মাধ্যমে আমরা একটি সুন্দর, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারি। প্রতিবন্ধীদের কল্যাণে ও তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণে সরকারের পাশাপাশি দেশি বিদেশি সংস্থা, সুশীল সমাজ এবং বিত্তবানদের এগিয়ে আসতে হবে। ভিন্ন মানববৈচিত্রের অধিকারী এ জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে বর্তমান সরকার ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ