• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ফুলবাড়ীতে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি।। “এমন বিশ্ব গড়ি, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির প্রতিভা বিকশিত করি” শির্ষক প্রতিপাদ্য কে সমনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে শনিবার সকাল ১১টায় সমাজসেবা কার্যালয় চত্বরে সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কার্যালয়ের সুপারভাইজার আলেমা বেগম। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোছা: নিরু ছামছুন্নাহার।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলদলীয়া প্রতিবন্ধি স্কুলের পরিচালক মো.আইদুল ইসলাম, হাই কেয়ার প্রতিবন্ধি স্কুলের সহকারী শিক্ষিকা মোছা:শবনম মোস্তারী,ইউনিয়ন সমাজ কর্মি মোছা:রুমি বেগম,এসোসিয়েশন ফর দ্যা ডিজবল ডেভোলপমেন্ট (এডিডি) এর কমিউনিটি মবিলাইজার মো.রাসেল মাহমুদ,দি ল্যাম্পসি মিশন ইন্টারন্যাশনাল এর প্রতিনিধি বিনয় সাহা প্রমুখ। পরে সেখানে উপস্থিত প্রতিবন্ধি শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ