• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

সিসি নিউজ।।  নীলফামারীতে চিলাহাটিগামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আবু তালহা ওরফে তালেব (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক মৃতের সহোদর ওমর ফারুক (৩৬) আহত হয়েছে। আজ রোববার বেলা ১টার দিকে জেলা সদরের সোনারায় ইউনিয়নের খয়রাত নগর রেলওয়ে স্টেশনের লেভেল ক্রসিংয়ে ওই দূর্ঘটনা ঘটে।
নিহত আবু তালহা ও নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ওমর ফারুক দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের পূর্ব হাসিমপুর গ্রামের শামসুল আলমের পুত্র।
মৃত আবু তালহার ভাই মাদ্রাসা শিক্ষক আবুল কালাম আজাদ সিসি নিউজকে জানান, তাঁর দুই ভাই মোটরসাইকেল যোগে ওই পথ দিয়ে নীলফামারী জেলা শহরে যাওয়ার পথে খয়রাত নগর স্টেশনের অরক্ষিত লেভেল ক্রসিং পার হতে গিয়ে দূর্ঘটনাটি ঘটে। এ সময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নেয়ার পথে আবু তালহা মারা যায়।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ