• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

এপ্রিলে ঘূর্ণিঝড়-কালবৈশাখীর আশঙ্কা

সিসি নিউজ ডেস্ক ।। দেশে চলতি এপ্রিল মাসে দুই থেকে তিনটি মৃদু বা মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে সামান্য বেশি থাকবে। তবে রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। আজ আবহাওয়া অধিদপ্তরের এপ্রিল ২০২২-এর দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এ মাসে এক থেকে দুটি নিম্নচাপও সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। সেই সঙ্গে আছে কালবৈশাখীর আশঙ্কা।

এপ্রিলে দেশের কয়েকটি স্থানে স্বল্পমেয়াদি আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলেও এ মাসের পূর্বাভাসে জানানো হয়েছে।

আজ অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রে দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাস দিতে বিশেষজ্ঞ কমিটির সভা হয়। পরে প্রতিবেদন প্রকাশ করা হয়।

আবহাওয়া অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, এপ্রিল মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ মাসে উত্তর, উত্তর-পশ্চিম এবং মধ্যাঞ্চলে দুই থেকে তিন দিন বজ্র, শিলাবৃষ্টিসহ কালবৈশাখী হতে পারে। দেশের অন্যত্র তিন থেকে পাঁচ দিন বজ্র, শিলাবৃষ্টিসহ হালকা, মাঝারি ধরনের কালবৈশাখী হতে পারে।

দেশের আট বিভাগের মধ্যে এ মাসে সিলেট বিভাগে সর্বোচ্চ ২৬৫ থেকে ৩২৫ মিলিমিটার বৃষ্টি হতে পারে। এ সময় রাজশাহীতে বৃষ্টিপাতের পরিমাণ হবে সবচেয়ে কম, ৭৫ থেকে ৯০ মিলিমিটার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ