• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

এক কোটি টাকা বরাদ্দ পেল শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট

সিসি নিউজ ডেস্ক ।। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টকে এক কোটি টাকা বরাদ্দ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এর ফলে দীর্ঘ ৩২ বছর পর সরকারের প্রতিশ্রুত অর্থ পেল ৩০ হাজার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের সেবাদানকারী এই আর্থিক প্রতিষ্ঠান।

জানা যায়, কল্যাণ ট্রাস্ট দীর্ঘ ৩২ বছর সেই টাকা প্রাপ্তি থেকে বঞ্চিত ছিল। ট্রাস্টি বোর্ডের অনেক প্রচেষ্টা, পত্র চালাচালির পর অবশেষে প্রায় বত্রিশ বছর পর বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয় থেকে সেই টাকা বরাদ্দের পত্র ইস্যু করা হয়েছে।

এ প্রসঙ্গে কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু বলেন, দীর্ঘ ৩২ বছর পর হলেও কল্যাণ ট্রাস্ট সরকার প্রতিশ্রুত এক কোটি টাকা বরাদ্দ পেয়ে আনন্দিত। এ জন্য তিনি সরকারকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, ৩২ বছর আগের এক কোটি টাকা মুল্যমান আর এখনকার প্রেক্ষাপটে এক কোটি টাকা এক নয়। তিনি আশা করেন এ বিষয়টি বিবেচনায় রেখে সরকার কল্যাণ ট্রাস্টের জন্য আরো টাকা বরাদ্দ দেবে।

উল্লেখ্য, কল্যাণ ট্রাস্টের আর্থিক সংকট সমাধানে প্রতিষ্ঠানটির সচিব অধ্যক্ষ শাহজাহান আলম সাজুর একটি আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কল্যাণ ট্রাস্টের জন্য ৩৬০ কোটি টাকা বিশেষ বরাদ্দ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ