সিসি নিউজ ।। মাসিক অপরাধ ও পর্যালোচনার শুরুতে কৃতিত্বপূর্ণ কাজের জন্য জেলার শ্রেষ্ঠ অফিসার ও ফোর্সদের মাঝে পুরস্কৃত করেছেন নীলফামারী জেলা পুলিশ প্রশাসন। জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভায় গত মার্চ মাসে মাদক উদ্ধার, আইন-শৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণসহ সকল বিষয় বিবেচনায় এবারে জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন নীলফামারী সদর থানার আরমান আলী। সভায় নীলফামারী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান নিজ হাতে ওই পুরস্কার তুলে দেন। মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আমিরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (ডোমার-সার্কেল) আলী মোহাম্মদ আব্দুল্লাহ, সকল থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পুলিশ বাহিনীতে কৃতিত্বপূর্ণ কাজের জন্য বিভিন্ন সময় এসআই আরমান আলী এর আগেও পুরস্কার লাভ করেন।