• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

বিদ্যালয় ক্যাম্পাসে বাঁশের খুটিতে বিদ্যুত সংযোগ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি ।। দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয় ক্যম্পাসে ক্লাস রুমের পাশে কাঁচা বাঁশের খুটিতে ঝুকিপূর্ণভাবে বৈদুত্যের মেইন লাইনের তার লটকিয়ে বিদুৎ সংযোগ নেয়া হয়েছে। এতে যে কোনো সময় মারাত্মক দুর্ঘটনা সহ প্রাণহানীর আশংকা রয়েছে। শিক্ষার্থীরা চরম আতংকে।
সরেজমিনে ফুলবাড়ী পৌর শহরের ঢাকা মোড় (শাপলা চত্বর) এলাকার ঐতিহবাহী শিক্ষা প্রতিষ্ঠান গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে ক্লাশ রুমের কোল ঘেষে বিদুত্যের মেইন পিলার থেকে কাঁচা বাঁশের খুটিতে করে ঝুকিপূর্ণভাবে (২৩০) ভোল্টের বৈদুত্যের মেইন লাইনের দুটো তার লটকিয়ে বিদুৎ সংযোগ নেয়া হয়েছে। এবং ওই খুটিতেই লাগানো রয়েছে ল্যাম্প পোষ্ট। খুটির পাশ দিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাইকেল রাখা সহ চলাচল করছেন। এতে করে মারাত্মক ঝুকি দেখা দিয়েছে। ঝড় বৃষ্টিতে কাঁচা বাঁশের ওই খুটিতে বিদুৎ স্পর্শ হয়ে যে কোনো সময় ঘটতে পারে বড়ধরনের দুর্ঘটনা সহ প্রাণহানীর ঘটনা।
শিক্ষার্থীরা জানান,এই কাঁচা বাশের খুটি ব্যবহার করে বিদুত্যের তার দেওয়ার পর থেকে শিক্ষার্থীরা চরম আতংকের মধ্যে রয়েছে।
জানতে চাইলে গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তোজাম্মেল হোসেন বলেন, বিদুত্যের খুটির জন্য কয়েকবার বিদুৎ অফিসে আবেদন করা হয়েছে,এর পরেও খুটি সরবারহ না পেয়ে, ্এই বাশের খুটি দেয়া হয়েছে। কাঁচা বাশের খুটিতে বিদুত্যের লাইন দেয়া ঝুকিপূর্ণ কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যেহুত কভার দেয়া তার সে কারনে খুব বেশী সমস্য হবার কথা নয়, তবে আজকেই একটি শুকনো বাশের খুটি দেয়ার ব্যবস্থা করা হবে।
এবিষয়ে ফুলবাড়ী আবাসিক বিদুৎ সরবারাহ প্রকৌশলী মো. উজ্জ¦ল আলী বলেন, ওই বিদ্যালয়ে বিদুত্যের খুটির বিষয়ে আমি কোনো আবেদন পাইনি,বিদ্যালয় কতৃপক্ষ আবেদন করলে প্রক্রিয়া অনুযায়ী খুটি দেয়ার ব্যবস্থা করা হবে।
বিষয়টি জানালে উপজেলা চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আতাউর রহমান মিল্টন বলেন,এবিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাকে কিছুই জানায়নি,জানতে পারলে অনেক আগেই খুটির ব্যবস্থা করা হতো। তিনি বলেন, বিষয়টি নিয়ে ফুলবাড়ী আবাসিক বিদুৎ সরবারাহ প্রকৌশলীর সাথে কথা বলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ