সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুর থেকে “আজকের আলাপন ” নামে একটি দৈনিক পত্রিকার প্রকাশনা উপলক্ষে নীলফামারীতে সাংবাদিক ও বিশিষ্টজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধায় স্থানীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নীলফানারী প্রেসক্লাবের উপদেষ্টা অধ্যক্ষ সারোয়ার মানিক। এতে অন্যদের মধ্যে বক্তব্য বলেন ‘আজকের আলাপন’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক আমিনুল হক, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক ববি, সাধারণ সম্পাদক রাব্বী প্রধান, সাংবাদিক মামুনুর রহমান, নূর আলম, আব্দুল গফুর, নীলফামারী প্রেসক্লাবের উপদেষ্টা ও নীলফামারী চেম্বার অব কমার্সের সভাপতি প্রকৌশলী শফিকুল ইসলাম ডাব্লু, ডা. মুজিবুল হক শাহীন প্রমূখ। বক্তারা সমাজের অসঙ্গতিসহ এ অঞ্চলের অনিয়ম, জনদূর্ভোগগুলো তুলে ধরতে পত্রিকাটি বিশেষ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।