• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

রংপুরে প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে ফেসবুকে পোস্ট: শিক্ষকের বিরুদ্ধে মামলা

সিসি নিউজ ডেস্ক ।। বেগুনি নিয়ে প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করায় রংপুরে দেলোয়ার হোসেন নামে এক শিক্ষকের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা হয়েছে।

সোমবার (১১ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন তাজহাট থানার ওসি নাজমুল কাদের। এর আগে রোববার রাতে তাজহাট থানায় মামলাটি দায়ের করেন ২৮নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন।

অভিযুক্ত শিক্ষক দেলোয়ার হোসেন (৪২) রংপুর নগরীর উত্তর আশরতপুর ঢাকাইয়াপাড়া এলাকার ফয়েজ আলী মাস্টারের ছেলে। তিনি রংপুর সিটি কলেজের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের শিক্ষক।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কুমড়ার ছবিসহ গত ৮ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টায় ফেসবুকে পোস্ট করেন দেলোয়ার হোসেন। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘এটা দিয়েই আমি গণভবনে বেগুনি বানিয়ে সংসদ ভবনে সাপ্লাই করি।’ ওই শিক্ষকের এই পোস্টের স্ক্রিনশট ফেসবুকে ভাইরাল হলে সমালোচনার ঝড় উঠে।

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পোস্টটি নিয়ে ব্যাপক সমালোচনার শুরু হলে ফেসবুক থেকে মুছে দেন দেলোয়ার হোসেন।

এ ঘটনায় ছাত্রলীগ নেতা ইমরান হোসেন বাদী হয়ে তাজহাট থানায় শিক্ষক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা করেন।

ইমরান হোসেন বলেন, দেলোয়ার হোসেন ব্যঙ্গাত্মক ফেসবুক পোস্টের মাধ্যমে বর্তমান সরকার, জনগণ, আওয়ামী লীগসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সম্মানহানি ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করেছে। তাই তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

তাজহাট থানার ওসি নাজমুল কাদের বলেন, শিক্ষক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ইমরান হোসেন নামে এক ছাত্রলীগ নেতা অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উৎস: বার্তা ২৪


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ