• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২০ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঈদযাত্রায় শুক্রবার থেকে বাসের আগাম টিকিট

সিসি নিউজ ডেস্ক ।। ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট ১৫ এপ্রিল অর্থাৎ শুক্রবার থেকে পাওয়া যাবে। ওইদিন ২৬ এপ্রিলের অগ্রিম টিকিট দেওয়া হবে। বিআরটিএর নির্ধারিত ভাড়ায় অগ্রিম টিকিট সংগহ করতে পারবেন যাত্রীরা।

সোমবার বাস মালিকদের সভায় এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন বাংলাদেশের বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনর যুগ্ম সাধারণ সম্পাদক ও শ্যামলী এন আর ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক শুভঙ্কর ঘোষ রাকেশ।

শ্যামলী এন আর ট্রাভেলসের ব্যবস্থাপক শোভন কুমার কাজল বলেন, শুক্রবার সকাল থেকেই সংশ্লিষ্ট বাসের কাউন্টারগুলো থেকে অগ্রিম টিকিট সংগ্রহ করতে পারবেন যাত্রীরা। বিআরটিএর নির্ধারিত ভাড়া অনুযায়ী বাসের ভাড়া নেওয়া হবে। চার্টের বাইরে বাড়তি ভাড়া নেওয়া যাবে না।’

বাস মালিকদের সভা সূত্রে জানা গেছে, ঈদযাত্রায় যাত্রী ভোগান্তি যেন না হয় আর শিডিউল বিপর্যয় রুখতে কিছু গাড়ি রিজার্ভ রাখার সিদ্ধান্ত হয়েছে। যাত্রীর চাপ ও সড়কের অবস্থা বুঝে প্রয়োজনে বাসগুলি চালানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ