• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিভাগীয় সভাপতির উপর দূর্বৃত্তদের হামলার প্রতিবাদে সৈয়দপুরে মানববন্ধন

সিসি নিউজ ।। বাংলাদেশ প্রেসক্লাব রংপুর বিভাগীয় সভাপতি ও বাংলাদেশ মানবাধিকার কমিশন রংপুর বিভাগীয় সাধারণ সম্পাদক আব্দুল আজিজ চৌধুরী সাঈদ এর উপর দূর্বৃত্তদের হামলার প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুরে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে এর আয়োজন করে সংগঠনটির নীলফামারী জেলা শাখা কমিটি। ঘন্টাব্যাপী মানববন্ধনে বাংলাদেশ প্রেসক্লাবের জেলা কমিটির সদস্যবৃন্দ অংশগ্রহণ করে।
এতে সভাপতিত্ব করেন জেলা সভাপতি দৈনিক বাংলার সময়’র ব্যবস্থাপনা সম্পাদক মো. মাইনুল হক। বক্তব্য রাখেন, সাপ্তাহিক চিকলী পত্রিকার নির্বাহী সম্পাদক আকাসুদৌল্লা আকাশ, অনলাইন নিউজ পোর্টাল সৈয়দপুর টিভি’র সিইও নাজমুল হুদা ও দৈনিক আনন্দবাজার প্রতিনিধি শাহজাহান আলী মনন।
উপস্থিত ছিলেন, লেখক ও সাংবাদিক ওয়াহেদ সরকার, মানবাধিকার কর্মী ফিরোজ আহমেদ, চিকলী প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন মানিক, দৈনিক আমাদের নতুন সময় সৈয়দপুর প্রতিনিধি মমিনুর আজাদ, বাংলার সময়ের ক্যামেরা পার্সন মাসুম বিল্লাহ প্রমুখ।
মানববন্ধন থেকে হামলায় জড়িত দূষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান বক্তারা। সেই সাথে সকল সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসন ও সরকারের প্রতি আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ