• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নববর্ষ উপযাপনে তিস্তা পাড়ে মানুষের ঢল

সিসি নিউজ।। নীলফামারীর ডিমলা ও লালমনিরহাট হাতিবান্ধা উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া তিস্তা নদীর  ডালিয়া ব্যারাজে নববর্ষ উদযাপন করতে দর্শনার্থীদের ঢল নেমেছে। ছোট বড়, শিশু কিশোর, তরুণ-তরুণী এমনকি বৃদ্ধদেরও মিলনমেলায় পরিণত হয়েছে তিস্তা পাড়।

তিস্তার বুকে দ্রুত বেগে এক পাশ থেকে আরেক পাশে ছুটে চলছে স্পিডবোট বা শ্যালো ইঞ্জিনচালিত নৌকা। হৈ-হুল্লোড়ে মেতে উঠছেন সবাই।
বৃহস্পতিবার (১৪এপ্রিল) সরেজমিনে ঘুরে এমন চিত্র দেখা যায়। সকালের দিকে উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তিস্তা ব্যারাজে দর্শনার্থীদের ভিড় বেড়েছে। বিভিন্ন যানবাহনে ছুটে আসছেন তারা। এতে ডিমলার সুটিবাড়ী, ডালিয়া, লালমনিরহাটের সাধুর বাজার হয়ে তিস্তা ব্যারাজে প্রবেশ করতে যানজট পোহাতে হচ্ছে।
দর্শনার্থীদর জন্য তিস্তা পাড়ে বসেছে অস্থায়ী বাজারও। নানা রকম পণ্য দিয়ে সাজানো হয়েছে দোকানগুলো। বিভিন্ন খেলনা, বাঁশি, বেলুন, মাটির গাড়ি, খাবারের দোকান রয়েছে এখানে। এছাড়া নদীর বুকে ভাসমান বেশ কিছু পালতোলা নৌকা নজর কাড়ছে দর্শনার্থীদের।
করোনা পরিস্থিতিতে অনেকদি ঘরবন্দি থেকে হাঁপিয়ে গেছেন, তাই প্রকৃতির খোঁজে বাইরে বেরিয়েছেন বলে জানান ঘুরতে আসা এসব মানুষ।
তিস্তা ব্যারাজে পরিবার নিয়ে ঘুরতে আসা আব্দুল  হামিদ জানান, দীর্ঘদিন থেকে কোথাও যাওয়া হয়না, নববর্ষ উপলক্ষে পরিবারকে নিয়ে তিস্তা ব্যারাজে এসেছি। বেশ ভালোই লাগছে।
ডোমার উপজেলা থেকে ঘুরতে আসা শান্ত নামের একজন বলেন,তিস্তা আমাদের জন্য মিনি কক্সবাজার।সন্তানদের আবদারে তিস্তা ব্যারাজে আসা হয়েছে। এখানে শিশুরা নৌকায় চড়ে খুবই আনন্দ পায়।
স্থানীয়া জানান, যে কোন উৎসবে তিস্তা ব্যারেজ এলাকায় হাজার হাজার মানুষের ঢল নামে ।কিন্তু অবহেলা ও পরিকল্পনাল অভাবে তিস্তার পাড়ের সৌন্দর্য দিন দিন কমে যাচ্ছে । প্রানহীন হয়ে পড়ছে তিস্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ