পঞ্চগড় প্রতিনিধি।। পঞ্চগড়ে জেলা প্রশাসনের আয়োজনে বিশাল মঙ্গল শোভাযাত্রা । নববর্ষ ১৪২৯ বরন করে নিতে নানা আয়োজনে শোভাযাত্রায় স্কুল কলেজের ছাত্র-ছাত্রী সহ বিভিন্ন স্তরের ও বিভিন্ন বয়সের মানুষ অংশগ্রহণ করে।গ্রাম বাংলার ঐতিহ্য কে তুলে ধরে বিভিন্ন সাজে সেজেছিল ছাত্র-ছাত্রীরা। উৎসাহ ও উদ্দিপনার কমতি ছিল না তাদের মাঝে। পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় থেকে আজ সকাল ১০টায় এক বিশাল বড় শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালেক্টর স্কুল মাঠে শেষ হয়।
সেখানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক জহুরুল ইসলাম, জেলা পুলিশ সুপার ইউসুব আলী,জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন, পৌর মেয়র জাকিয়া খাতুন প্রমুখ।