• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডিমলায় স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার  

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় গৃহবধূ সন্ধ্যা (৪৫) হত্যার অভিযোগে স্বামী মানিক ঋষিকে (৫০) গ্রেফতার করেছে ডিমলা থানার পুলিশ।
শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় ডিমলা থানা পুলিশের একটি দল লালমনিরহাটের হাতীবান্ধার গুড্ডিমারি বাজারে অভিযান চালিয়ে অভিযুক্ত মানিককে গ্রেফতার করে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহতের ছেলে শ্যামল ঋষি।
এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার পারিবারিক কলহের জেরে স্ত্রী সন্ধ্যাকে শ্বাসরোধে হত্যার পর ঘরের চৌকিতে ফেলে পালিয়ে যায় মানিক। পরে প্রতিবেশিদের সন্দেহ হলে ঘটনাটি জানাজানি হয়। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।
ডিমলা  থানার ওসি (তদন্ত) বিশ্বদেব রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে ।অভিযুক্তকে গ্রেফতার করে নীলফামারী জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ