• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নওগাঁয় ভালোবাসার ২টাকার ইফতার প্যাকেজ

নওগাঁ প্রতিনিধি: “ভালোবাসার ইফতার ২টাকায়” এই স্লোগানকে সামনে নিয়ে নওগাঁয় প্রতিদিন শহরের বিভিন্ন স্থানে ১০০ জন নিম্নবিত্ত মানুষের মাঝে ইফতার প্যাকেজ তুলে দিচ্ছে “নওগাঁ ফুড প্যালেস রেস্টুরেন্ট” ।

নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যখন আকাশচুম্বী সেখানে মাত্র ২টাকায় পাঁচ পদ দিয়ে সাজানো ইফতার বিক্রি উদ্যোগ নিয়েছে নওগাঁর একটি ব্যবসা প্রতিষ্ঠান। নওগাঁর শহরের পুরাতন বাসস্টান্ড এলাকায় অবস্থিত “ফুড প্যালেস রেস্টুরেন্ট” এর মালিক মনোয়ার হোসেন লিটন এই উদ্যোগ নিয়েছেন।

শনিবার বিকেলে শহরের মুক্তির মোড় এলাকায় আনুষ্ঠানিক ভাবে ভ্রাম্যমাণ ভ্যান থেকে ১০০ জন নি¤œবিত্ত মানুষের মাঝে ২ টাকায় ইফতার বিক্রির মধ্য দিয়ে এই আয়োজনের উদ্বোধন করা হয়। রমজান মাসের বাকি দিনগুলোতে এখন থেকে প্রতিদিন শহরের ভিন্ন ভিন্ন স্থানে নিম্ন আয়ের মানুষের মধ্যে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ২ টাকায় ইফতার বিক্রি করছে প্রতিষ্ঠানটি।

এদিন শহরের পুরানো বাসষ্ট্যান্ড এলাকায় দুই টাকার এই ইফতার বিক্রি করা হয়। সেখানে গিয়ে দেখা যায়, একটি ভ্যানের দুই পাশে ‘ভালোবাসার ইফতার ২ টাকায়, রমজান জুড়ে’; ‘আয়োজনে ফুডপ্যালেস রেস্টুরেন্ট’। ভ্যানের পেছনে ১০-১২ জন লোকের সারি। তাাদের মাঝে দুই টাকার বিনিময়ে একে একে ইফতার প্যাকেট তুলে দিচ্ছেন এক ব্যক্তি। দুই টাকায় ইফতার কিনতে পেরে হাসি মুখে ফিরছেন ক্রেতারা।

দুই টাকায় ইফতার কিনে ফিরছিলেন একরামূল নামের এক রিকশাচালক। তার প্যাকেটটি খুলে দেখা গেল, প্যাকেটে খিচুরি, একটি ডিম, একটি বেগুনি, একটি পিয়াজু, ছোলা ও খেজুর দেওয়া হয়েছে।

সেখানে ইফতার কিনতে আসা আরো কয়েকজন রিকশাচালক বলেন, গরিব মানুষ ইচ্ছে থাকলেও বেশি দাম দিয়ে ভালো খাবার কিনতে পারছেন না তারা। বাচ্চারা অনেক সময় ভালো খাবারের বায়না করে। অধিকাংশ দিন রাস্তার ধারের দোকান থেকে ২০-২৫ টাকার মুড়ি, ছোলা, খেজুর কিনে ইফতার করে। সেখানে মাত্র দুই টাকায় ডিম, খিচুরি দিয়ে ইফতার পেয়ে দারুণ খুুশি তাঁরা। এই আয়োজনকে সাধুবাদ জানান ও উদ্যোক্তার জন্য দোয়া করেন তাঁরা।

ভ্রাম্যমাণ ভ্যানে ইফতার বিক্রি করা ফুড প্যালেস রেস্টুরেন্টের কর্মী সাইদুর রহমান বলেন, ২ টাকায় যে ইফতার প্যাকেজ বিক্রি করা হচ্ছে সেই প্যাকেজ রেস্টুরেন্টে ৮০টাকায় বিক্রি করা হয়। শহরের ভিন্ন ভিন্ন স্থানে প্রতিদিন ২ টাকায় ১০০ প্যাকেট ইফতার বিক্রি করা হয়।

ব্যক্তি উদ্যোগে এমন আয়োজনকে সাধুবাদ জানান স্থানীয় শিল্প-সাহিত্যের সংগঠন “আটচাল”র সভাপতি কবি ও গল্পকার টগর মেহেদী। তিনি বলেন, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের মাত্র ২ টাকায় ইফতারি সরবারহ করা হচ্ছে। নিঃসন্দেহে এটি একটি মহৎ উদ্যোগ। এই প্রতিষ্ঠানের পাশাপাশি সমাজের বিত্তবানদের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো উচিত।
দুই টাকায় ইফতার বিক্রির কারণ জানতে চাইলে ফুড প্যালেস রেস্টুরেন্টের স্বত্ত্বাধিকারী মনোয়ার হোসেন লিটন বলেন, সুবিধাবঞ্চিত হলেও অনেকেই সারা দিন রোজা রেখে বিনা মূল্যে ইফতার করতে চান না। এসব বিবেচনায় রেখে কারও আত্মসম্মানে যাতে আঘাত না লাগে সে জন্য ২ টাকার বিনিময়ে ইফতার বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরো রমজান জুড়ে এই আয়োজন চলবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ