• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

চিলমারীতে কৃষকের স্বপ্ন পুড়ছে ইট-ভাটার বিষাক্ত গ্যাসে

হাবিবুর রহমান, চিলমারী।। কুড়িগ্রামের চিলমারীতে কৃষকের স্বপ্ন পুড়ে যাচ্ছে ইট-ভাটার বিষাক্ত গ্যাসে। দিশে হারা ফসল ফলানো কৃষকরা। উপজেলার থানাহাট ইউনিয়নের বালাবাড়ী, কিশামতবানু এলাকায় অবস্থিত ওয়ারেস ব্রিকস কোম্পানির ইটভাটার, চুল্লি থেকে বের হওয়া গ্যাসের কারণে এ ঘটনাটি ঘটেছে বলে দাবী এলাকার কৃষকদের। গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, ইটভাটা থেকে যত দূর চোখ যায়, প্রায় সব জমির ধান অনেকটা সাদা রং ধারণ
করেছে ৷ হঠাৎ উঠতি ফসলের এ অবস্থায় কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন৷ তাদের অভিযোগ প্রায় প্রতি বছর এমন সব ঘটনা ঘটলে ও দায়ভার নিতে চাননা ইটভাটার মালিকরা। ইটভাটার গ্যাসের কারণে ক্ষতি হয়েছে কিনা জানতে চাইলে, ইটভাটার ম্যানেজার জাহিদ হোসেন জানান, এটা
প্রাকৃতিক দুর্যোগের কারনে পুড়ে গেছে। আর যদি গ্যাসে ও পুড়ে যায় তাহলে সেটা আমরা আর কৃষকরা বুঝবো। আপনারা এখানে কি করতে আসছেন বলে সাংবাদিকদের প্রতি তিনি এ উত্তর দেন। উপ সহকারী কৃষি অফিসার মাইদুল ইসলাম ঘটনার প্রাথমিক সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা
যাচ্ছে ইট ভাটার বিষাক্ত গ্যাসে প্রায় ৭-১০ একর আবাদী জমির ফসলের ক্ষতির আশংকা রয়েছে। ভুক্তভোগী কৃষক গোলাপ উদ্দিন, আব্দুস সালাম জানান, ১৬ শতাংশ ও ২৪ শতাংশ জমির আবাদ ইটভাটার কারণে পুড়ে
গেছে। এ ছাড়া ওহিজল, রাজ্জাক, একরামুল সহ প্রায় ৩০ থেকে ৩৫ জন কৃষক এই ক্ষতির সম্মুখীন হয়েছেন। এতে প্রায় ৮/১০ একর আবাদী জমি নষ্ট হচ্ছে বলে জানান, আর ও জানান শেষ সম্বলটুকু দিয়ে আবাদ করা কৃষকেরা এ ভাবে তীরে এসে ত​রী ডোবায় দিশেহারা হয়ে পড়েছেন। গ্যাসের কারণে ফসলের ক্ষতি হলে কৃষকদের ক্ষতিপূরণ দেয়ার আশ্বাস দিয়েছেন ইটভাটার মালিক ওয়ারেস আলী। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কুমার প্রণয় বিষাণ দাস বলেন, বিষয়টি আমার দৃষ্টি গোচর হয়েছে, সরেজমিনে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান বলেন, এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ