• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

দেশে প্রথম ডিজিটাল নিরাপত্তার আওতায় পাঁচবিবি থানা

জয়পুরহাট প্রতিনিধি।। ভারত সীমান্তবর্তী জয়পুরহাটের পাঁচবিবি থানার সম্পূর্ন এলাকা ডিজিটাল নিরাপত্তার আওতায় এনে সীমান্ত এলাকাসহ থানার সর্বত্রই বসানো হয়েছে সিসি টিভি ক্যামেরা। সোমবার দুপুরে পাঁচবিবি থানার নিয়ন্ত্রন কক্ষে স্থাপিত ডিজিটাল নিরাপত্তা কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা পুলিশ সুপার মাছুম আহম্মদ, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, পাঁচবিবি উপজেলা নির্বার্হী কর্মকর্তা বরমান হোসেন, পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগন, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) বিভিন্ন স্তরের পুলিশ সদস্য ছাড়াও এলাকার গনম্যান্য ব্যাক্তিগন।

এ সময় ডিআইজি আব্দুল বাতেন বলেন, দেশের বিভিন্ন স্থানে ব্যাক্তি বা প্রতিষ্ঠানের উদ্যোগে ক্ষুদ্র পরিসরে নিরাপত্তা ব্যবস্থার আওতায় সিসি টিভি বসানো হলেও দেশে এই প্রথম বৃহদাকারের নিরাপত্তামূলক সিসি টিভি বসানো হলো জয়পুরহাটের পাঁচবিবি থানায়। দেশের সীমান্তবর্তী এ উপজেলা ইতোমধ্যেই সিসি টিভি’র আওতায় আসায় কমেছে মাদক ও মানব পাচার, চোরাকারবারী, খুন, ছিনতাই, চাঁদাবাজীসহ নানা ধরনের অপরাধ। এটি সফল হলে দেশ ব্যাপী একটি দৃষ্টান্ত হতে পারে বলে তিনি আশা করেন।

এর আগে পাঁচবিবি থানার নন্দীগ্রাম পুলিশ ফাঁরিরও উদ্বোধন করেন ডিআইজি। এ উপলক্ষে আয়োজিত জনসভায় তিনি বক্তৃতা কালে তিনি বলেন, অপরাধ প্রবণতা রোধে প্রত্যন্ত গ্রামাঞ্চলে পুলিশ তদন্ত কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। এর ফলে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির পাশাপাশি থানায় না গিয়েই স্থানীয় জনসাধারনের পুলিশিং সেবা প্রাপ্তি আরও সহজতর ও গতিশীল হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ