• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে ট্রেনের দুটি বগি লাইনচ্যুত

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় মেরামতকৃত ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়েছে। ঈদে অতিরিক্ত যাত্রী পরিবহনের লক্ষ্যে সৈয়দপুর রেলওয়ে কারখানার ক্যারেজ হেবি রিপিয়ারিং (সিএইচআর) শপে বগি দুটি মেরামত শেষে ট্র্যাফিক বিভাগের হস্তান্তরের সময় এ ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বগি দুটির মধ্যে একটি প্রথম শ্রেণির ও অপরটি শোভন চেয়ার কোচ।

আজ বুধবার বিকেল ৩টার দিকে রেলওয়ে কারখানা থেকে পার্বতীপুর যাওয়ার পথে সৈয়দপুর স্টেশনের দক্ষিণ প্রান্তে ইয়ার্ড লাইন থেকে কোচ দুটি লাইনচ্যুত হয়।

সৈয়দপুর রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহ প্রকৌশলী সুলতান মৃধা জানান, ভারী বর্ষণের কারণে স্টেশনের মিটারগেজ ইয়ার্ড লাইনটি চলাচলের অনুপযোগী ছিল। ইঞ্জিনসহ তিনটি বগি নিয়ে ওই রেলপথে যাওয়ার সময় মাঝখানের শোভন চেয়ার ও প্রথম শ্রেণির দুটি বগি লাইনচ্যুত হয়েছে। বগি দুটি উদ্ধারে পার্বতীপুর থেকে উদ্ধারকারী হাইড্রোলিক টুল ভ্যান এসে উদ্ধার করা হবে বলে জানান তিনি।

সৈয়দপুর রেলওয়ে কারখানার ক্যারেজ হেবি রিপিয়ারিং শপের ইনচার্জ প্রকৌশলী মো. সোহেল রানা জানান, এই শপে শ্রমিকেরা বগি তিনটি মেরামত করে চলাচলের উপযোগী করে গড়ে তুলেছেন। অতিরিক্ত যাত্রী পরিবহনের জন্য এসব বগি ঈদে বিশেষ ট্রেনে ও বিভিন্ন মিটারগেজ লাইনে চলাচলকারী ট্রেনের সঙ্গে সংযোগ করা হবে। আজ বুধবার বিকেলে রেলওয়ের ট্রাফিক বিভাগের কাছে বগি তিনটি হস্তান্তর করার লক্ষ্যে পার্বতীপুরে পাঠানো হচ্ছিল বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ