
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই ব্যাবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার(২০ এপ্রিল) বিকেলে উপজেলা সদরের বাবুরহাট বাজারে পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করে কৃত্রিম মোড়ক ব্যবহার করায় দুই চাউল ব্যবসায়ীকে ৩ হাজার করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন,উপজেলা পাট কর্মকর্তা মোঃ দরিবুল্লা ও ডিমলা থানা পুলিশ অংশ নেন ।