• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন |
শিরোনাম :

উল্টে গেলো মালবাহী ট্রেনের বগি

সিসি নিউজ ডেস্ক।। চট্টগ্রাম নগরের বন্দর থানার সল্টগোলা ক্রসিং এলাকায় কন্টেইনার ভর্তি একটি ট্রেনের বগি উল্টে গেছে। এতে কেউ হতাহত হয়নি। তবে মালবাহী ওই ট্রেনের বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।

আজ শুক্রবার বিকেল ৪টা ২৫ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে পূর্বাঞ্চলের কন্ট্রোল অফিস জানায়, বন্দর থেকে মালামাল ভর্তি করে চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ডের (সিজিপিওয়াই) দিকে যাচ্ছিল ওই মালবাহী ট্রেনটি। ১৫ বগির ওই ট্রেন সল্টগোলা ক্রসিং এলাকায় আসলে ১১ নম্বর বগিটি উল্টে যায়। ট্রেনটি সিজিপিওয়াই থেকে রাত ৮টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল।

রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আনসার আলী বলেন, উদ্ধারকারী ট্রেন কল করা হয়েছে। তাঁরা উদ্ধার অভিযান শুরু করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ