• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

সৈয়দপুরে সানফ্লাওয়ার কলেজে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিসি নিউজ।। পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে আজ শনিবার নীলফামারীর সৈয়দপুরে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহরের কয়ানিজপাড়াস্থ প্রতিষ্ঠানটির ক্যাম্পসে এ অনুষ্ঠান হয়।
ইফতার মাহফিলে অংশগ্রণ করেন প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক লায়ন আমিনুল হক,৪ নম্বর পৌর ওয়ার্ড কাউন্সিলর জোবাইদুর রহমান মিন্টু,সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর কাজী জাহানারা, সৈয়দপুর সরকারি কলেজের জ্যেষ্ঠ প্রভাষক কোহিনুর বেগম, আইনজীবি ও কর উপদেষ্টা খালিদ ইকবাল,লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের সভাপতি লায়ন আতাহার হোসেন বাদশা, ব্যবসায়ী ও ঠিকাদার কফিল উদ্দীন চৌধুরী, লায়ন মোঃ জুয়েল প্রমূখ। এ সময় প্রতিষ্ঠানের সকল শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন। ইফতার ও দোয়া মাহফিলের সার্বিক তত্ত্বাবধায়ন করেন অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েল।
অনুষ্ঠানের শুরুতেই হামদ ও নাত পরিবেশন করেন ওই প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ প্রভাষক আখতারুজ্জামান, জ্যেষ্ঠ শিক্ষক জহুরুল ইসলাম মীর ও সহকারী শিক্ষক সাইফুল ইসলাম। এরপর মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন ক্বারী মাকসুদুর রহমান। মোনাজাতে আল্লাহর রহমত কামনা করে বিশেষ দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ