• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

সিসি নিউজ ডেস্ক ।। ডেন্টাল কলেজে (বিডিএস) ২০২১–২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ২০২১-২২ শিক্ষাবর্ষের বিডিএস ভর্তি পরীক্ষা ২২ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রণীত নীতিমালার শর্ত অনুযায়ী লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ থেকে প্রাপ্ত নম্বর যোগ করে অর্জিত স্কোরের ভিত্তিতে মেধা, পছন্দক্রম ও কোটা অনুযায়ী ৫৪৫ জন পরীক্ষার্থীকে ১টি সরকারি ডেন্টাল কলেজ ও ৮টি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।

ভর্তি পরীক্ষার ফলাফল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট ও স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট থেকে জানা যাবে। সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের টেলিটকের ০১৫৫০১৫৫৫৫৫ নম্বর থেকে এসএমএসের মাধ্যমে এ–সংক্রান্ত তথ্য জানানো হবে। এ ছাড়া ভর্তি পরীক্ষার ফল ও ভর্তিসংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট থেকেও জানা যাবে।

উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর দেখা যাবে এই লিংকে (https://www.dgme.gov.bd/asset/notice/Memo%20No%20141.pdf)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ