• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পঞ্চগড়ে নদীতে পাথর তুলতে গিয়ে শ্রমিক নিহত

পঞ্চগড় প্রতিনিধি ।। পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলায় করতোয়া নদীতে পাথর উত্তোলনের সময় বালু চাপায় সকিরুল ইসলাম (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় বালি চাপায় গুরুতর আহত হন আব্দুল হান্নান (৩০) নামে অপর এক পাথর শ্রমিক।
রোববার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার দেবনগড় ইউনিয়নের ময়নাগুড়ি এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত সকিরুল ইসলামের বাড়ি উপজেলার দেবনগড় ইউনিয়নের পাঠানপাড়া ভূট্টুজোত এলাকায়। তিনি ওই এলাকার আব্দুস সাত্তারের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের মত রোববার সকালে দেবনগড় ইউনিয়নের ময়নাগুড়ি এলাকায় করতোয়া নদীতে পাথর উত্তোলন করতে যান সকিরুল ও হান্নান। দুপুরের দিকে করতোয়া নদীর গভীর গর্ত থেকে পাথর তোলার জন্য গর্তে নামেন সকিরুল ও হান্নান। এসময় হঠাৎ করে গর্তের বালির একটি অংশ ধসে পড়লে গর্তেই চাপায় পড়ে তাঁরা। এসময় হান্নান গর্ত থেকে উপরে উঠে আসলেও সকিরুল গর্তে বালু চাপায় মারা যান।পরে নদীতে থাকা অপর পাথর শ্রমিকদের সহায়তায় হান্নানকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
তেতুঁলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সায়েম মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় তেতুঁলিয়া থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ