• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সক্ষমতা অনুযায়ী টিকিট বিক্রি হচ্ছে, সবাই টিকিট পাবে না: রেলমন্ত্রী

সিসি নিউজ ডেস্ক ।। রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, ‘মানুষের চাহিদার তুলনায় আমাদের ট্রেনের সংখ্যা কম। ফলে রেলের সক্ষমতা অনুযায়ী আমরা টিকিট বিক্রি করছি, সুতরাং সবাই টিকিট পাবে না। পাঁচ লাখ মানুষ যদি ট্রেনে যেতে চায়, সেখানে আমরা টিকিট দিতে পারি মাত্র ২০ হাজার।’

আজ সোমবার দুপুরে কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম পরিদর্শন গিয়ে সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন রেলমন্ত্রী।

টিকিট কালোবাজারির কোনো সুযোগ নেই জানিয়ে রেলমন্ত্রী বলেন, ‘এবার টিকিট কালোবাজারি কোন সুযোগ নেই। কারণ ভোটার আইডি কার্ড দিয়ে টিকিট কাটতে হচ্ছে। একজনের কাটা টিকিট দিয়ে অন্য কেউ যেতে পারবে না। একজনের টিকিটে যেহেতু অন্যজন যেতে পারবে না, তাই টিকিট কালোবাজারি কোন সুযোগও নেই।’

সহজের বিরুদ্ধে নানা অভিযোগের বিষয়ে মন্ত্রী বলেন, ‘সহজ তাঁদের সমস্ত টিকিট বিক্রি করেছে এনআইডির মাধ্যমে। মোট টিকিটের অর্ধেক কাউন্টারে এবং অর্ধেক অনলাইনে বিক্রি করা হয়েছে। সহজ তাঁদের সক্ষমতা অনুযায়ী টিকিট দিচ্ছে। সহজ আসার পরে আগের চেয়ে অনেক পরিবর্তন হয়েছে।’

এদিকে অগ্রিম টিকিট কাটতে আগেই মানুষ কাউন্টারে ভিড় করছে কেন জানতে চাইলে রেলমন্ত্রী বলেন, ‘কালকের টিকিটের জন্য যদি আজ কেউ লাইনে দাঁড়িয়ে থাকে তাহলে আমাদের কী করার আছে। তবে টিকিট যাতে সবাই শৃঙ্খলাভাবে নিতে পারে তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে পরিস্থিতি ঠিক রাখার জন্য নির্দেশনা দেওয়া আছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ