• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খানসামা উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের খানসামা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে।

২৫ এপ্রিল নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব মোঃ আতিয়ার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানা যায়, প্রয়াত উপজেলা চেয়ারম্যান আবু হাতেম এর মৃত্যুজনিত কারণে শূন্য হওয়া খানসামা উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ১৭ মে, মনোনয়ন পত্র বাছাইয়ের তারিখ ১৯ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ মে ও প্রতীক বরাদ্দ ২৭ মে ও ভোট গ্রহণ ১৫ জুন।

জানা যায়, এই উপ-নির্বাচনে ব্যালটের মাধ্যমে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলবে।

এই নির্বাচন উপলক্ষে ইতিমধ্যেই নড়েচড়ে বসেছে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ও সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থীরা। তারা ইফতার মাহফিল, পথসভা, গণসংযোগ ও সামাজিক অনুষ্ঠানে উপস্থিতির মাধ্যমে তাদের প্রার্থিতার ঘোষণা দিচ্ছে এবং জোরেশোরে প্রচারণা চলমান রেখেছে।

উপজেলা নির্বাচন অফিসার জিকরুল হক বলেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ পরিবেশে ভোট গ্রহণে আমরা প্রস্তুত। এই ভোট বির্তকমুক্ত ও উৎসবমুখর করতে প্রার্থী, ভোটার ও সকল শ্রেণী-পেশার মানুষের আন্তরিকতা অত্যন্ত জরুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ